।। নিজস্ব প্রতিনিধি।।
ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে দেশের গণমাধ্যম। সেই ধারাবাহিকতায় যাত্রা শুরুর অল্পসময়ের মধ্যেই দর্শক প্রিয়তার অন্যতম শীর্ষে উঠে এসেছে ‘কুমিল্লার প্রতিচ্ছবি খ্যাত’ অনলাইন টেলিভিশন : কুমিল্লা.টিভি।
সবশেষ, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে কুমিল্লা. টিভি ৬ঘন্টা লাইভ সম্প্রচারে দর্শক ছিল সাড়ে ৮ লাখ।
গত সোমবার (২৫ ডিসেম্বর ২০১৭) দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপিত হয়। এই অনুষ্ঠানে লাইভ সম্প্রচার করে অল্পসময়ে দর্শকপ্রিয়তা অর্জনকারী কুমিল্লা.টিভি। যার ফলে দেশ-বিদেশ থেকে প্রায় সাড়ে ৮লাখ দর্শক সরসির অ ুষ্ঠানটি উপভোগ করেছেন। বর্তমান সরকারের বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশের সুফলেই এমন পারফরমেন্স কুমিল্লা.টিভির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীর কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, আনন্দ র্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অুনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সার্বিক সহযোগিতা করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্রগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) এবং অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মেজর (অব,) মোহাম্মদ আলী।