।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র উদ্বোধনী খেলায় মেঘনা উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছে দাউদকান্দি উপজেলা।
শুক্রবার বিকেলে দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
ছবি : কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র উদ্বোধন করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
এতে বিশেষ অতিথি ছিলেন: পুলিশ সুপার, কুমিল্লা, মো. শাহ আবিদ হোসেন, বিপিএম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি আরফানুল হক রিফাত ও দাউদকান্দি পৌরসভা মেয়র নাঈম ইউসুফ সেইন।
সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন।
খেলার শুরুতেই পুরো মাঠ জুড়েই প্রাধান্য ছিল দাউদকান্দি উপজেলার খেলোয়াড়দের নৈপুন্যে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন দাউদকান্দি দলের খেলোয়াড় অপু।