আগামিকাল বুধবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামলীগের বর্ধিত সভা চান্দিনায় অনুষ্ঠিত হবে। এ বর্ধিত সভাকে সামনে রেখে কুমিল্লা উত্তরের ৭টি উপজেলার নেতা-কর্মীদের আনন্দের উৎসব বিরাজ করছে। কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকায় কুমিল্লা উত্তরের আওয়ামীলীগের সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর গত বছরের ফেব্রুয়ারী মাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল আউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। দীর্ঘ নয় মাস পর সভাপতিও সাধারণ সম্পাদক কয়েক দফা বৈঠক করে তালিকা করে ও পূনাঙ্গ কমিটি ঘোষনা করতে পারেননি। দীর্ঘ নয় মাস পর ত্যাগী নেতাদের বাদ দিয়ে কিছু বিতর্কিত কর্মীদের নিয়ে নভেম্বর মাসে পুণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়নি। জেলা কমিটি নিয়ে দ্বন্দ্বের প্রভাব কয়েকটি উপজেলাও একাধিক কমিটি রয়েছে। কুমিল্লা উত্তর জেলা কমিটি দ্বন্দ্ব কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়। গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও চট্রগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর চান্দিনায় অনুষ্ঠানে আসেন। কুমিল্লা উত্তর জেলা কমিটির নেতা-কর্মীদের দ্বন্দ্ব নিয়ে আচ করতে পেরে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে আগামি প্রহেলা মার্চ বুধবার বর্ধিত করা জন্য জেলা কমিটিকে নির্দেশ দেন। এ বর্ধিত সভায় চট্রগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর উপস্থিত থাকার খবর শুনে নেতা-কর্মীদের মাঝে আনন্দের উৎসব বিরাজ করছে।
এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) বলেন, দীর্ঘ নয় মাস পর কুমিল্লা উত্তর আওয়ামীলীগের কমিটি হলেও সকল নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভা হয়নি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, আওয়ামী লীগের পরিক্ষিত ও ত্যাগী নেতা চট্রগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর এ বর্ধিত সভার উপস্থিত থাকার খবর শুনে ৭টি উপজেলার নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি আশা রাখি দেন্দ্রীয় নেতাদের মাধ্যমে যে সকল উপজেলায় একাধিক কমিটি আছে তার অবসান হবে এবং দল আরো শক্তিশালী হবে। তাহেল আগামি নির্বাচনে কুমিল্লা উত্তরের সবগুলো আসনেই জয় লাভ করবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, আগামীকাল বুধবার বর্ধিত সভায় চট্রগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর উপস্থিত থাকার কথা রয়েছে।