চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ের মাধ্যমে “যারিফ আলী স্মৃতি DPL ক্রিকেট টুর্নামেন্টে শেষ হলো

 

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউকান্দিতে “যারিফ আলী স্মৃতি দাউদকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (DPL) চ্যাম্পিয়ন (বন্ধন কিংস), রানার্সআপ (দক্ষিণ সতানন্দি রাইডার্স), বিজয়র মাধ্যমে এই টুর্নামেন্টটি শেষ হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০১৯) দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ডে নাইট এই টুর্নামেন্টে ১৬ টিম অংশ গ্রহণ করে, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সে সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা, সাধারণ সম্পাদক লায়লা হাসান, দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি সানি হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা

টুর্নামেন্টটি পরিচালনা করছেন মাহাবুবুল আলম সবুজ ও রুবেল হোসেন এবং কমিটি ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন নাইমুর রহমান রাব্বি।

Comments (0)
Add Comment