প্রায় চার বছরের ব্যবধানে বন্ধুত্বের ম্যাচে মুখোমুখি হয়ে মধুর প্রতিশোধ নিল ব্রাজিল৷ ১-০ ব্যবধানে জার্মানিকে হারাল তারা৷
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে শেষবারের জন্য মুখোমুখি হয়েছিল ফুটবলের এই দুই হেভিওয়েট দল৷
কাকতালীয়ভাবে সেই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার৷ এবারেও হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন তিনি৷ সেবার জার্মানির কাছে সাত গোলে বিধ্বস্ত হলেও এবার নেইমারকে ছাড়াই পুরানো ক্ষতে প্রলেপ লাগাতে সমর্থ হল ব্রাজিল৷ ১-০ গোল জার্মানিকে হারাল তারা৷
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়ের ফলে জার্মানির টানা ২২ ম্যাচের বিজয় রথের চাকা থেমে গেল৷ অপরদিকে এই নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল তিতের দল৷