হংকং জকি কাপ ক্লাব ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানকে পুরোপুরি বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। তহুরা খাতুন ও শামসুন্নাহারে হ্যাটট্রিকের দিনে ইরানকে ৮-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারায় খাতুন-শামসুন্নাহাররা।
বর্তমান র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮, যেখানে ৪৪ ধাপ পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান ১০২।
শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।