আবারো বিজিবি দিবসে খাবার পরিবেশন সেভেনহিল ক্যাটারিং’র

।।নিজস্ব প্রতিনিধি।।

গুনগত মান ও সাফল্যের ধারবাহিকতায় আবারো রাষ্ট্রীয় গুরুত্বপূ্র্ণ অনুষ্ঠান বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি) দিবসে খাবার পরিবেশন করলো সেভেনহিল ক্যাটারিং। বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া বিজিবি দিবস ২০১৭-এ খাবার সরবরাহের দায়িত্ব পালন করে স্বাস্থ্যসম্মত ও বিশ্বস্ত খাবারে সুনামধন্য প্রতিষ্ঠান সেভেনহিল ক্যাটারিং।

সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বিজিবি দিবসের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের ২০ ডিসেম্বর বিজিবি দিবস, একই বছর সীমান্ত ব্যাংক উদ্বোধন অনুষ্ঠান, বিএমপি সেন্টার মিলিটারি পুলিশ উদ্বোধন অনুষ্ঠানে খাবার সরবরাহ করে সেভেলহিল ক্যাটারিং।

স্বাদ আর খাবারের মান দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে সেভেনহিল ইতোমধ্যেই গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

সেভেনহিল ক্যাটারিং রাজধানীর ডিকে টাওয়ার, ৯৪ বীরউত্তম সি আর দত্ত রোড, বাংলামোটরে অবস্থিত।