সাফল্যের ধারবাহিকতায় আবারো বিজিবির অনুষ্ঠানে সেভেনহিল ক্যাটারিং এন্ড রেস্টুরেস্টের খাবার পরিবেশন

।। নিজস্ব প্রতিনিধি।।

গুনগত মান ও সাফল্যের ধারবাহিকতায় আবারো রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূ্র্ণ- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ সম্মানিত অতিথিদের জন্য খাবার পরিবেশন করলো সেভেনহিল ক্যাটারিং ও রেস্টুরেন্ট।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে বিজিবির নতুন ৩টি ব্যাটেলিয়নের  উদ্বোধনী অনুষ্ঠানে খাবার সরবরাহের দায়িত্ব পালন করে স্বাস্থ্যসম্মত ও বিশ্বস্ত খাবারের সুনামধন্য প্রতিষ্ঠান সেভেনহিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং পতাকা উত্তোলন করে বিজিবির নতুন ব্যাটেলিয়ন উদ্বোধন করেন। এতে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ ও ২০১৭ সালের বিজিবি দিবস, সীমান্ত ব্যাংক উদ্বোধন অনুষ্ঠান, বিএমপি সেন্টার মিলিটারি পুলিশ উদ্বোধন অনুষ্ঠানসহ অন্যান্য রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করে সেভেলহিল ক্যাটারিং।

স্বাদ আর খাবারের মান দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে সেভেনহিল ইতোমধ্যেই গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সেভেনহিল ক্যাটারিং ও রেস্টুরেন্ট রাজধানীর ডিকে টাওয়ার, ৯৪ বীরউত্তম সি আর দত্ত রোড, বাংলামোটরে অবস্থিত।