ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭ আজ সারা দেশে চারটি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে শুরু হবে।
সাতটি বিভাগীয় দল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা মেট্রো ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সহ মোট ১০টি দল অংশ নিবে। বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমি গ্রাউন্ড, পাবনা জেলা স্টেডিয়াম এবং টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব -১৭ জাতীয় ক্রিকেট টিম গঠন করতে জাতীয় পর্যায়ের এই খেলা থেকে ৪৫ জনের বেশি খেলোয়াড় বাছাই করা হবে।
অনুর্ধ্ব ১৭ দলের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের বাছাই করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়স নির্বাচক-এহসানুল হক সীজান, হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত উপস্থিত থাকবেন।