NID কার্ড পাওয়ার দাবিতে, ফেসবুকে ইভেন্ট

একদল যুবক জাতীয় পরিচয় পত্র না পাওয়ার ক্ষোভে ফেসবুকে ইভেন্ট করেছে। দাবি মোদের একটাই, Nid কার্ড দেখতে চাই ইভেন্তে যে সকল কথা তুলে ধরা হচ্ছে, “আমরা অনেকেই ২০১৪ সাল বা তারও অনেক আগে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলেছিলাম। বর্তমান ২০১৭ সাল, অর্থাৎ ৩ বছর পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনও আমাদের জাতীয় পরিচয় পত্র হাতে পেলাম না। সরকারের কাছে আমাদের জোড়ালো দাবি, খুব দ্রুত আমাদের NID কার্ড প্রদান করা হোক।
জাতীয় পরিচয় পত্র না থাকাতে আমরা যেসকল সমস্যায় প্রতিনিয়ত পড়ি, তার কিছু নিম্নে তুলে ধরলামঃ
# ব্যাংকে Account খুলতে
# বিকাশ Accoun খুলতে
# ব্যাংকে লোন নিতে গেলে
# জব করতে গেলে
# আয়করদাতা সনাক্তকরণ নাম্বার পেতে
# শেয়ার আবেদন ও বিও হিসাব খোলার জন্য
# ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নের জন্য
# পাসপোর্টের আবেদনের ও নবায়নের জন্য
# যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য
# ট্রেড লাইসেন্স এর জন্য
# বিমা ও স্কিমে অংশগ্রহনের ক্ষেত্রে
# বিয়ে বা তালাক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে
# স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে
# নির্বাচনের ভোটার শনাক্ত করতে
# টেলিফোন-মোবাইলের সংযোগের ক্ষেত্রে
# ই-টিকেটিং এর জন্য
# আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার ক্ষেত্রে
# সিকিউরড ওয়েবে লগ-ইন করার জন্য
এছারাও আরও অনেক কাজে জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়ে থাকে।

আমরা এই ইভেন্ট যেভাবে সফল করব,
আমরা অনলাইনে সবাই একতাবদ্ধ হয়ে, জুলাই মাসের ২১ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তি পূর্ণ ভাবে ১ ঘণ্টা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থেকে হাতে ব্যানার রেখে সরকারের কাছে আবেদন করব, অনতিবিলম্বে আমাদের জাতীয় পরিচয় পত্র প্রদান করা হোক।

উপরে দেওয়া টিকেটে ক্লিক করে ফর্মটি পূরণ করুন। যেন আমরা বুঝতে পারি কি পরিমান মানুষ আমরা পাচ্ছি আমাদের দলে।

বিঃ দ্রঃ এটা কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ইভেন্ট না। আমরা যারা NID পাইনি, তাদের স্বার্থে এই ইভেন্ট ব্যাক্তি উদ্বেগে করা।”

Comments (0)
Add Comment