কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পক্ষে অবৈধ প্রভাব বিস্তার করার অভিযোগে সোয়েব নামে পরিচয়দানকারী একজন ভুয়া লেফটেন্যান্ট কর্নেল-কে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র অফিসার পরিচয় দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের সহায়তা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে সুপারিশ করেছিলেন। পরিচয়ের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্তে বিষয়টি ভুয়া প্রমাণিত হয়। পরে ২৮ মার্চ রাত পৌনে বারোটার দিকে নগরীর নুরজাহান হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।