বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭ -এ ঢাকা বিভাগে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে bdtax.com.bd । গত ২৫ মে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো ন্যাশনাল ডেমো ডে পালন এবং বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি মহোদয়ের কাছ থেকে পদক ও সম্মাননার পাশাপাশি এক লাখ টাকার চেক গ্রহণ করেছেন bdtax.com.bd এর সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব জুলফিকার আলী ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেঞ্চার ক্যাপিটাল বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, এটুআইয়ের পরিচালক (ইনোভেশন) মোস্তাফিজুর রহমান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী পিটার ফারবার্গ, স্টার্টআপ বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার টিনা জাবিন, উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি শ্বেতা রাজপালসহ আরও অনেকে। এসময় ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া থেকে আগত বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।bdtax.com.bd বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক নিবন্ধনকৃত এবং দেশের প্রথম অনলাইন ট্যাক্স প্রস্তুতকরণ সফটওয়ার । এটির কপিরাইট নিবন্ধন নম্বর 14748-14748-COPR ।
উল্লেখ্য যে, জনাব জুলফিকার আলী, দাউদকান্দি-মেঘনার মাননীয় এমপি মেজর জেনারেল মো: সুবিদ আলী ভূইয়ার কনিষ্ট সন্তান এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান , দাউদকান্দি উপজেলার পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব:)র ছোট ভাই।