দাউদকান্দিতে ‘জমি আছে ঘর নাই প্রকল্পে’ নির্মিত ২০১টি ঘরের চাবি হস্তান্তর

।। নিজস্ব প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী কার্যালয় প্রদত্ত ‘‘‘জমি আছে ঘর নাই’’ প্রকল্পে- কুমিল্লার দাউদকান্দিতে ২০১টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অঙ্গীকার/ গৃহহীন থাকবেন না আর-এই স্লোগানে ২০১৭-১৮ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত এই ঘর হস্তান্তর করা হয়।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঘরের চাবি গৃহহীনদের হাতে তুলে দেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। এ সময় জেলা পরিষদ, কুমিল্লা এর অর্থায়নে দাউদকান্দি উপজেলার বেকার ও দুঃস্থদের মাঝে ৬৭টি সেলাই মেশিন ও ২০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম। এতে, সহকারী কমিশনার ভূমি- শিরিনা আক্তার, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী  লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সরকার,  মহিলা সভানেত্রী জেবুন্নেসা জেবু, ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, মাসুদ আলম ও নূরে আলম বুলু উপস্থিত ছিলেন।