দাউদকান্দি-মেঘনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জেনারেল ভূঁইয়া ও মেজর মোহাম্মদ আলী

 

||নিজস্ব প্রতিনিধি|| দাউদকান্দি-মেঘনার সকল শ্রেনী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব মো. সুবিদ আলী ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

দাউদকান্দি-মেঘনাবাসীর জন্য পৃথক- পৃথক শুভেচ্ছা বাণীতে এমপি ও উপজেলা চেয়ারম্যান বলেন, এই করোনা মহামারী সারা পৃথিবীকে থমকে দিয়েছে। তার মধ্যে আমাদের ঈদ পালন করতে হবে।সবাই যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক শারীরিক দূরত্ব মেনে সকল নিয়ম কানুন পালন করে ঈদের আনুষ্ঠানিকতা শেষ করার অনুরোধ জানান। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।ঈদ মানে আনন্দ এটা যেন সকলের সাথে ভাগাভাগি করে নিতে পারি, তবেই ঈদের প্রকৃত তাৎপর্য সমাজের মাঝে বিরাজ করবে।

Comments (0)
Add Comment