||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে স্থানীয় সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে প্রতিরোধে মতবিনিময় সভা এবং সভা শেষে সাংবাদিকদেরকে-পিপিই বিতরণ করা হয়।
৩১ মার্চ ২০২০ করোনা প্রতিরোধে দাউদকান্দি উপজেলা প্রশাসনের স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছেন, বাংলাদেশে এই মহামারী আক্রান্তের থেকে বাদ যায়নি।তিনি এই মহামারী থেকে দাউদকান্দি উপজেলার সকল মানুষকে প্রতিরোধের জন্য,নিরাপদে যার যার বাড়িতে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।এবং সকল সাংবাদিকদেরকে এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হয় যেন সংবাদমাধ্যমে এই বিষয়ে অবহিত করার মাধ্যমে, মানুষদেরকে আরো বেশি করে সচেতন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান।
উপজেলা সহকারি কমিশনার ভূমি সেলিম শেখ।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, কুমিল্লা (উ:) জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব। দাউদকান্দির স্থানীয় সকল প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।