দাউদকান্দিতে ‌স্বল্প আয়ের মানুষ‌, একজনও না খেয়ে থাকবে না: মেজর মোহাম্মদ আলী (অব.)

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলায় একজনও স্বল্প আয়ের, হতদরিদ্র, দিনমজুর মানুষ দেশের দুর্যোগপূর্ণ অবস্থাতে না খেয়ে থাকবে না বলে ঘোষণা দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

৩১ মার্চ,২০২০ মঙ্গলবার, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ভাজরা গ্রামে ট্রলারে করে এবং পায়ে হেঁটে স্বল্প আয়ের মানুষদের খোঁজ-খবর নেন এবং ২৫০ জন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনার জন্য দেশে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ অবস্থাতে সরকারের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে সকল মানুষকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। এবং সকল বিত্তবানদের কে অসহায় মানুষদের প্রতি মানবিক আচরণ করার জন্য অনুরোধ জানান।

করোনার প্রকোপে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি , উপজেলা চেয়ারম্যানের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ভাজরা গ্রামের সন্তান মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও ইয়েস বাংলা সমিতির সভাপতি, মোখলেছ আখন্দ।

এ সময় সাথে ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা মো. সোহেল রানা,বাংলাদেশ ট্যুরিজম স্পেশাল প্রোগ্রামার আব্দুল হালীম সরকার,মালদ্বীপ প্রবাসি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment