গোমতীর ভাঙ্গন প্রতিরোধে শিগগির ব্যবস্থা নেয়া হবে : মেজর জে. সুবিদ আলী ভূঁইয়া

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন প্রতিরোধে শিগগির ব্যবস্থা নেয়া হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০১৭) সকাল ১১টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে গোমতি নদীর ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শনের সময় তিনি এ আশ্বাস দিন। এ সময় ক্ষতিগ্রস্দদের উদ্দেশ্যে তিনি বলেন, নদীর চলমান ধারায় যে বাক ও বাধার কারণে নদী ভাঙ্গন হচ্ছে, উপজেলা পরিষদ ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে সেখানে ড্রেজিং করে শিগগির এই এলাকায় নদী ভাঙ্গন প্র্রতিরোধ করা হবে।

এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড-এর সদস্য, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান এবং সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী উপস্থিত ছিলেন।