।।নিজস্ব প্রতিনিধি।।
সরকারিভাবে গ্রামের মানুষদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাকরণের অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আবারও ৮২টি গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে তারা গভীর নলকূপ রয়েছে ৬৪টি এবং ৬ নং পাম্প যুক্ত গভীর নলকূপ ১৮টি।
সম্প্রতি জসস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার শাখার নির্বাহী প্রকৌশলী মো. খালিকুজ্জামান প্রেরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলকে লেখা- মাননীয় সংসদ সদস্য কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা), দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসারের বরাবরও চিঠির অনুলিপি পাঠানো হয়।
জনস্বাস্থ্য ও জনগুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।