।।নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দিতে দ্রুতই এগিয়ে চলেছে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থাপনের কাজ। স্বাধীনতার ৪৬ বছর পর, দাউদকান্দির বলদাখাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্মিতব্য এই মহতি কাজ উপজেলায় এটাই প্রথম।
ছবি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দাউদকান্দির বলদাখাল এলাকায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ম্যুরাল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি’র নির্দেশনায়, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর উদ্যোগে ম্যুরাল স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গত ৩ আগস্ট ২০১৭। কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য এই ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের।
ছবি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দাউদকান্দির বলদাখাল এলাকায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ম্যুরাল এর ভিত্তিপ্রস্থ স্থাপন করছেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের। সাথে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অব.) এবং অন্যান্যরা।
ম্যুরালটির ডিজাইনার শিল্পী বিপ্লব বড়ুয়া। এর সমন্বয়কারী ও দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি সলিমুল্লাহ শিকদার জানান, আগামী ২ মাসের মধ্যেই শেষ হবে ম্যুরালের সার্বিক নির্মাণ কাজ।