||নিজস্ব প্রতিনিধি||
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিশ্বরোড মডেল মসজিদে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সন্ধ্যার পর আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লীদের উপস্থিতিতে এ দোয়া ও প্রার্থনার আয়োজন করেন দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন মুসল্লীরা।
এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা মিজানুর রহমান।
এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ডালিম খন্দকার, নজরুল ইসলাম, রবেল আহমেদ সরকার , লিটন সরকারসহ আরও অনেকে।