আল্লাহ নেতা বানান পরীক্ষা করার জন্য : মেজর মোহাম্মদ আলী (অব.)

।। নিজস্ব প্রতিনিধি।।

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, আল্লাহ নেতা বানান পরীক্ষা করার জন্য।

বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আল্লাহ আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে পরীক্ষা করছেন, যে আমি জনগণের সেবা করি নাকি ক্ষমতার অপব্যবহার করি। আমার প্রতিটি কাজের জন্যই আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে।

বক্তব্যে জনসেবা করার তাওফিক দেয়ার জন্য স্থানীয়দের কাছে দোয়া চান মোহাম্মদ আলী।

পরে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে মমিন ব্যাপারী সভাপতি, সহিদ ভূঁইয়া সাধারণ সম্পাদক এবং সুমিত তালুকদার সাধারণ সম্পাদক হন।

এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি উদ্দিন এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।