||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দিতে পৌর মেয়র,দুই কাউন্সিলরসহ নতুন করে আরো ৬ জনের করোনা ভাইরাস (COVID-19) রিপোর্ট পজিটিভ এসেছে ৷
(২৯ মে,২০২০) শুক্রবার, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া যায়।করোনা পজেটিভ ৬ জন হলেন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, পৌর কাউন্সিলর (১নং ওয়ার্ড) মো: ফারুক প্রধান, পৌর কাউন্সিলর ( ৬ নং ওয়ার্ড) মো: সালাউদ্দিন, পৌর কার্যালয়ের এমএলএস মো: মিন্টু, তুজারভাঙ্গা গ্রামের মো: আলম ও দাউদকান্দি পৌর বাজারের কাপড় ব্যবসায়ী দুধ বাজার সংলগ্ন বৈশাখী ষ্টোরের বিকাশ সাহা।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা নিজের অজান্তে করোনা পজিটিভ দেখতে সংস্পর্শে এসে সংক্রামিত হয়। নতুন আক্রান্ত ৬ জন সহ দাউদকান্দিতে মোট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর প্রথম থেকে দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন করোনা প্রতিরোধে, উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। পৌর এলাকার জনগণের মাঝে ত্রাণ- মানবিক সহায়তা বিতরণ, জনগণের মাঝে জনসচেতনতা তৈরি করোনা প্রতিরোধে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি পৌরবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন, পৌরবাসী কে সতর্ক থাকারও নিরাপদে থাকার জন্য বিশেষভাবে আহবান জানান।