স্বাধীনতা দিবসে অবহেলিত পথশিশুদের সাথে দুপুরের খাবার ভাগাভাগি করল একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেক অ্যাসেন্ট বিডি’।
২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা দিবসে দুপুর ১:৩০ ঘটিকা ধানমন্ডি-৩২ নম্বর রোডে লেকের ভিতর গোল চত্বরে প্রায় ৫০ এরও বেশি অবহেলিত পথশিশুদের মাঝে দুপুর খাবার বিতরণ করে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেক অ্যাসেন্ট বিডি’। খাবারের মেন্যু হিসেবে ছিল এক প্যাকেট তেহারি ও একটি সফট ড্রিংক।
স্বাধীনতা দিবসে দুপুরের খাবার পেয়ে অবহেলিত পথশিশুদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছাস দেখতে পাওয়া যায়। ওদের হাসিতে আনন্দিত হয়েছিল ধানমণ্ডি-৩২ নাম্বার রোডের লেকও।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জনাব আশিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবসে অবহেলিত পথশিশুদের সাথে দুপুরের খাবার ভাগাভাগির উদ্দেশ্য স্বাধীনতা পৌছে যাক সকলের কাছে। গরীব-দুঃখী ওরাও হাসুক স্বাধীনতা দিবসে।