কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন কামালউদ্দি

।।নিজস্ব প্রতিনিধি।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর ২০১৯)শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫–এর ধারা অনুসারে সাবেক অধ্যাপক কামালউদ্দিন আহমেদকে চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

কামালউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি জামালপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ও দায়িত্ব পালন করেন

Comments (0)
Add Comment