প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি।

বৈঠকে, কমিটির ২৭তম বৈঠকের কার্যপবিরবরী নিশ্চিতকরণ, ২৭তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি, কার্যপ্রণালির ২৪৬ বিধি অনুযায়ী স্থায়ী কমিটিতে পাঠানো ‘সেনানিবাস বিল ২০১৭’ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।


এসময় বৈঠকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আনিসুল হক (ব্রাহ্মণবাড়ীয়-৪), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ (ঢাকা-১৬), হোসনে আরা বেগম (মহিলা আসন-৩৭) উপস্থিত ছিলেন