কুমিল্লার মেঘনায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা থেকে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার (২৭ নভেম্বর ২০১৭) রাতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা . এস. এম. শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার লুটেরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওই আসামিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামির নাম সোহাগ সে লুটেরচর ইউনিয়নের দড়ি লুটেরচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা . এস. এম. শামসুদ্দিন জানান, সোহাগের বিরুদ্ধে ডাকতির মামলা ছিল আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে সে জি আর১১৩/১৬, ধারা ৩৯৯/৪০২ সংক্রান্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিল সোহাগ