।।নিজস্ব প্রতিনিধি।।
দীর্ঘ দেড় যুগ পর কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মাঠে সম্মেলনের জন্য বিশার প্যান্ডেল করা হলেও চলমান টানা বৃষ্টির কারণে বিশেষ ব্যবস্থায় কলেজ মিলনায়াতনে করা হয় এই সম্মেলন।
শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গনে বহুল আলোচিত এ সম্মেলন হয়।এতে প্রধান অতিথি থাকার কথা ছিল কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। কিন্তু ঢাকায় বিশেষ ব্যস্থতার কারণে তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেন নি।
সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক।
ছবি : সম্মেলনের একাংশ।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ্ড. শফিউল বসর ভান্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হাসেম সরকারসহ অন্যান্যরা
সম্মেলনে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম নয়ন। পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার।
দীর্ঘ প্রায় ২০ বছর পর এ সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে বেশ কিছু দিন ধরে। দ্বি-বার্ষিক সম্মেলনে বিভিন্ন পদে প্রার্থীগণ সবার মন জয় করতে ছুটাছুটি করছেন ক্লান্তিহীনভাবে। এরমধ্যে সভাপতি পদে মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন আরাফাত ও সাংগঠনিক সম্পাদক পদে মো. রোমান হোসেনের নাম বেশ জোড়ালো ভাবে শোনা যাচ্ছে।