।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে সেনাবাহিনীর ভুয়া স্টিকার লাগিয়ে ছাত্রদল নেতার অবৈধভাবে করা বালু ব্যবসা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে বালু ব্যবসায় নিয়োজিত ২টি ট্রাক আটক করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ মার্চ ২০১৯, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সূত্রে খবর পান, গোমতী নদী ঘাটে সেনাবাহিনীর ভুয়া স্টিকার লাগিয়ে অবৈধভাবে বালু ব্যবসা করছে একটি চক্র। পরে তিনি সেখানে পুলিশ পাঠান। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেলে সেনাবাহিনীর ভুয়া স্টিকারসহ ২টি ট্রাক আটক করা হয়।
সেনাবাহিনীর ভুয়া এই স্টিকার লাগিয়েই অবৈধভাবে বালু ব্যবসা করছিল চক্রটি।
সূত্র আরও জানায়, সেনাবাহিনীর নাম ব্যবহার করে – অবৈধভাবে বালু ব্যবসা চক্রের অন্যতম একজন দাউদকান্দি উপজেলা ছাত্রদল নেতা বাবু খন্দকার। সে উপজেলা ছাত্রদল সভাপতি রুমান খন্দকারের ভাই। গ্রাম দোনার চর। বাবার নাম শামসু।
ট্রাক দুটি আটকের পর থেকে বাবু খন্দকার পলাতক রয়েছে বলেও জানায় সূত্র।