ছাত্রলীগের মহসমাবেশ সফল করতে দাউদকান্দিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

।। নিজস্ব প্রতিনিধি।।

আগামী পহেলা সেপ্টেম্বর ২০২৩, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশকে সফল করতে কুমিল্লার দাউদকান্দিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (২৭ আগস্ট ২০২৩) বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকরাসহ অন্যান্য শীর্ষ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

ছবি : প্রস্তুতি সভার একাংশ।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি তারিকুল ইসলাম নয়নসহ অন্যান্যরা।

বক্তব্যে মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, ‘কুমিল্লার-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া মহোদয়ের নির্দেশ ও সহযোগিতায় ছাত্রলীগের আগামী ১ সেপ্টম্বরের মহাসমাবেশে কুমিল্লা উত্তর জেলা থেকে সর্বাধিকসংখ্যক নেতাকর্মী অংশ নেবে ইনশাল্লাহ। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা প্রস্তুত আছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল মাহমুদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ এর সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি-তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল ইউনিটের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি তরিকুল ইসলাম নয়ন জানান, ‘পহেলা সেপ্টেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ, আমরা বহুসংখ্যক নেতাকর্মীকে নিয়ে সম্মেলনে অংশ নেবো।’

উল্লেখ্য, গতকাল শনিবার (২৬ আগস্ট ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সেখানে জানানো হয়, সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে যার মাধ্যমে সাড়া দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একইসাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি- জামায়াতের জন্য একটি আলটিমেটাম। এই ছাত্র সমাবেশ থেকে এদেশের শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবে।’

Comments (0)
Add Comment