||নিজস্ব প্রতিনিধি|| পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬শ ৪২ টি অসহায়-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর বিনামূল্যে চাল বিতরণ করা হয়।
সোমবার (২৭ জুলাই,২০২০) সকাল থেকে দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ইউনিয়নের ১,২,৭,৮,৯ ওয়ার্ডের অসহায়-দুস্থ দরিদ্রদের মাঝে, ইউপি চেয়ারম্যান মোঃ মঈন চৌধুরী উপস্হিত অসহায়-দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউডিসি উদ্যোক্তা, ইউপি সদস্যগণ, আওয়ামিলীগ এর অঙ্গসংগঠন এর নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউ.পি চেয়ারম্যান মো. মঈন উদ্দিন চৌধুরী বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে, সামাজিক দুরত্ব বজায় রেখে দৌলতপুর ইউনিয়নের ৬শ ৪২ টি দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
এছাড়াও এমপি ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে ইউনিয়নের অসহায়-দুস্থ-গরিব মানুষের মাঝে , অব্যাহতভাবে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম চলছে বলে তিনি অবহিত করেন।