।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ৩৩তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম, দাউদকান্দি মডেল থানার ওসি এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারসহ সকল দপ্তরের প্রধান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেন।
এতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এরপর উপজেলার প্রতিটি বিভাগের স্ব-স্ব কার্যক্রম নিয়েও আলোচনা হয়।