।। নিজস্ব প্রতিনিধি।।
বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বিষয়ভিত্তিক বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়াতনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবীর ঘোষ। দ্বিতীয় হন একই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী উম্মে তাহিয়্যাতুল বিনতে ফারুক। বিষয়ভিত্তিক বক্তৃতার বিষয় ছিল : নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম এবং উপজেলা সহকারী কমিশনার, ভূমি অরিবিন্দ বিশ্বাস।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।