বই খাতা রেখে ঘরে-কাস্তে হাতে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ, কেটে দিলো অসহায় কৃষকের ধান

 

||নিজস্ব প্রতিনিধি||

করোনা প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে অসহায় কৃষকের জমির ধান ঘরে তুলে দিলো, কুমিল্লা (উঃ) জেলা শাখার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে।

(২৭এপ্রিল,২০২০)সোমবার, সকাল থেকেই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের অসহায় কৃষক রিপন দেওয়ান দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত “হ্যালো ছাত্রলীগ” হেল্প লাইনে ফোন করে এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক রিপন মিয়ার জমির পাকা ধান কেটে দেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সার্বিক সহযোগিতায় উপজেলার “হ্যালো ছাত্রলীগ” নামে হেল্প সেন্টার খোলা হয়েছে।
এতে সাড়া দিয়ে উপজেলার শত শত সুবিধাবঞ্চিত মানুষ এবং চাষীরা ফোন করে যাচ্ছে।
এছাড়াও “হ্যালো ছাত্রলীগ” হেল্প লাইনের মাধ্যমে যেকোন মানুষ,বাড়িতে বসে বাজার করা,যেকোন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার এবং ত্রান সামগ্রী পাওয়ার সুবিধা ভোগ করতে পারবে।

 

“হ্যালো ছাত্রলীগ” এর সুবিধাভোগী কৃষক রিপন দেওয়ান বলেন,করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তার ৪০ শতক জমির পাকা ধান কাটে ফসল ঘরে তুলতে পারছিলেন না। পরিচিত একজনের মাধ্যমে,গতরাতে রিপন দেওয়ান ফোন করেন দাউদকান্দি উপজেলার “হ্যালো ছাত্রলীগ” হেল্প লাইনে এবং ফোন পেয়েই উপজেলা ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী, কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে দেন।এ সময় তিনি উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

সুবিধাভোগী কৃষক রিপন দেওয়ান।

ধান কাটা কার্যক্রমে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন,সা.সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাং সম্পাদক রিয়াজ রবিন ও নাইমুর রাব্বি এবং গৌরীপুর মু.ফ.র.সর: কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Comments (0)
Add Comment