||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশনায়,
গৌরীপুর বাসীর জনদুর্ভোগের অন্যতম কারণ, গৌরীপুর মোড় থেকে গৌরীপুর বাজার রাস্তা সংস্কারে নিজ অর্থায়নে পাথর এবং ইট ফেলে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করছেন দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার পারভেজ দোলন।
(২৭ এপ্রিল,২০২০) সোমবার দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেওয়ান পারভেজ দোলন, গৌরীপুর মোড় থেকে বাজার পর্যন্ত, চলাচলের অনুপযোগী রাস্তায় নিজ অর্থায়নে রাস্তা চলাচল উপযোগী করতে পাথর, ইট এবং বালু ফেলেছেন।
দেলোয়ার পারভেজ বলেন, লকডাউন এর কারণে গৌরীপুর বাজার রাস্তায় আগের মত যানচলাচল নেই, কিন্তু পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষের চলাচল একটু বেড়েছে। এবং বৃষ্টির ধরুন ভাঙ্গা রাস্তা গুলো প্রায় মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত নির্দেশনা আমি নিজ অর্থায়নে রাস্তার মধ্যে বালু ইট এবং পাথর ফেলেছি।
এখন রাস্তায় চলাচল উপযোগী করার লক্ষ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে।সার্বিক নির্দেশনা প্রদান করায় তিনি দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।