।। নিজস্ব প্রতিনিধি।।
ইসি’র সংসদীয় আসন পুনর্গঠনের খসড়ায় কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭-০৩-২০১৮, মঙ্গলবার সকাল ১১টায় দাউদকান্দ, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
এতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ চার উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সংসদীয় আসন পুনর্গঠন খসড়ায় কুমিল্লা-১[দাউদকান্দি ও মেঘনা] ভেঙ্গে ‘দাউদকান্দি ও তিতাস’ এবং কুমিল্লা-২[হোমনা ও তিতাস] ভেঙ্গে ‘হোমনা ও মেঘনা’ করা হয়েছে। বর্তমানে দাউদকান্দিতে ভোটার সংখ্যা ২,৬১,১৬০ ও তিতাসে ১,৪৮,১৩০; মোট= ৪,০৯,৩১০। আর হোমনার ভোটার সংখ্যা ১,৫৪,৮৭৪ ও মেঘনায় ৮৪,৪৪৬; মোট= ২,৩৯,৩২০। এতে দেখা যায়, দাউদকান্দির সঙ্গে তিতাসকে এবং হোমনার সঙ্গে মেঘনাকে যুক্ত করলে কুমিল্লা-১ ও ২ আসনের মধ্যে ভোটার ব্যবধান হয় আকাশ-পাতাল। অপরদিকে বিদ্যমান ব্যবস্থায় দাউদকান্দির সঙ্গে মেঘনা ও হোমনার সঙ্গে তিতাসকে পুনর্বহাল রাখা হলে উভয় আসনের ভোটার ব্যবধান হয় মাত্র ৪২,৬২২ জন। এই বিরাট বৈষম্য চার উপজেলার মানুষ মেনে নিবে না। অবিলম্বে নির্বাচন কমিশনকে তাদের খসড়া পরির্তন করে করে দুটি আসনকে বিদ্যামান ব্যবস্থায় রাখতে হবে।
এসময় বক্তারা আরও বলেন নির্বাচনের মাত্র ৬ মাস পূর্বে এমন অযৌক্তিক সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক। পাশাপাশি দুটি আসনে ভোটার সংখ্যার এত বড় ব্যবধান নির্বাচনের দেশীয় এবং আন্তর্জাতিক নীতি বিরোধী।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সালাম, ডেপুটি এটর্নি জেনারেল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, তিতাস আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলমসহ মানববন্ধনে অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল আলিম সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-দপ্তর সম্পাদক মো. জালাল উদ্দিন, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কামাল উদ্দিন, জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, মেঘনা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক লিটন সরকার আব্বাসী, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাকদ শাহ আলম, মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল্লাহ-আল-বাকী শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সা. সম্পাদক, মহসিন সোহাগ, মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আলী, সদস্য সচিব মোহাম্মদ রাসেল, মেঘনা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফরিদ হোসেন, মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিনু আক্তারসহ উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ এবং হোমনা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।