দাউদকান্দি-চান্দিনার নবাগত সার্কেল এএসপি শোয়েবের যোগদান

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লা জেলা পুলিশের খুবই গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ জোন এবং দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার নবাগত কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি -চান্দিনা সার্কেল) হিসাবে এএসপি এনায়েত কবির শোয়েব তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার তিনি দাউদকান্দি উপজেলার গৌরিপুরস্থ সার্কেল কার্যালয়ে যোগদান করে তার দায়িত্ব বুঝে নেন।

উল্লেখ্য সার্কেল এএসপি ফয়েজ ইকবাল বদলিজনিত কারণে চলে যাওয়ায় তারই স্থলে নিয়োগ পেয়েছেন এলিট ফোর্স র‍্যাব-১০ এর এএসপি শোয়েব। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃতী সন্তান এনায়েত কবির শোয়েব ৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা। সার্কেল এএসপি শোয়েব তার নতুন কর্মস্থলের দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক মহল ও সচেতন সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Comments (0)
Add Comment