দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উ:) ইউনিয়নের ৬শ ২ টি পরিবার পেলো ১০টাকা কেজির চাল

||নিজস্ব প্রতিনিধি|| পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ৬শ ২ টি অসহায়-দুস্থ পরিবারের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়।

শনিবার (২৫ জুলাই,২০২০) সকাল থেকে ইলিয়টগঞ্জ (উ:) ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন প্রধান-চেয়ারম্যান,ট্যাগ অফিসার জনাব আবুল কালাম সচিব-জনাব মোঃ সাইফুল ইসলাম, ইউপি সকল সদস্যবৃন্দ,এবং গ্রাম পুলিশবৃন্দ।

ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে, সামাজিক দুরত্ব বজায় রেখে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ৬০২ টি দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। 

এছাড়াও এমপি ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে ইউনিয়নের অসহায়-দুস্থ-গরিব মানুষের মাঝে , অব্যাহতভাবে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম চলছে বলে তিনি অবহিত করেন।

১০টাকা কেজি দরে চাল নিতে আসা ভেলানগর গ্রামের  ষাটোর্ধ্ব বৃদ্ধা বলেন, আমরা গরীব মানুষ, বিধবা সন্তানরাও যার যার মত সংসার করছে। শেখের বেবি ও এমপি ভূঁইয়া সাবের জন্য ৪ টা ভাত খাইয়া জীবন যাপন করতে পারতাছি। আল্লাহ তাদের মঙ্গল করুক।

Comments (0)
Add Comment