।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা এলাকার সবজিকান্দি বাগানবাড়িরে ৩০টি ঘরে বিদ্যুাৎসংযোগ দেওয়া হয়েছে।
বুধবার থেকে শুরু করা এই বিদ্যুৎসংযোগ দেয়ার কাজ সম্পন্ন হয় বৃহস্পতিবার দুপুরে।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশে পৌরমেয়র নাঈম ইউসুফ সেইনের তত্ত্বাধানের এই বিদ্যুৎসংযোগ কাজ তদারকি করেন পৌর প্যানেল মেয়র এবং দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব।
নতুনভাবে বিদ্যুৎসংযোগ পেয়ে খুশি বাগানবাড়ির মানুষ। এ জন্য কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।