দাউদকান্দি বারপাড়া ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের পক্ষে এতিমখানায় ফ্রিজ উপহার দিলেন আশরাফ আলী 

 

||শাহিন আহমেদ||

কুমিল্লা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় নিজ অর্থায়নে ফ্রিজ উপহার দিলেন বারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ আশরাফ আলী। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করা হয়।

রোববার (২৫ জুন ২০২৩) বিকেলে এ উপহার তুলে দেন তিনি। 

আলী আশরাফ বলেন,বারপাড়া ইউনিয়নের সাতপাড়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় অনেক এতিম শিশু ও শিক্ষকরা থাকেন।

যখন জানতে পারি, একটি ফ্রিজের অভাবে তাদের প্রতিদিনের খাবার নষ্ট হচ্ছে। তখনই আমি চিন্তা করি তাদেরকে একটা ফ্রিজ দিতে পারলে সমস্যাটি লাঘব হবে।তাদের কথা মাথায় রেখে আমি উপজেলা চেয়ারম্যানের পক্ষ একটি ফ্রিজ উপহার দিয়েছি।

এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মানবিক নেতা মেজর মোহাম্মদ আলী (অব.) ভাইকে তিনি আমাকে উক্ত এতিমখানার জন্য একটা ফ্রিজ কিনে দেয়ার জন্য পরামর্শ দেন।

Comments (0)
Add Comment