।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাণিজ্যিক রাজধানী বলা হয় গৌরীপুরকে। জনবহুল এই অঞ্চলটি আশপাশের কয়েকটি উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানে ব্যবসাকেন্দ্রিক নানান শিল্প-প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, চিকিৎসাকেন্দ্র ও সামাজিক অবকাঠামো রয়েছে। উপজেলার প্রধান স্বাস্থ্য কেন্দ্রটিও এই ইউনিয়নে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষা এই স্থানটি আশপাশের কয়েকটি উপজেলার যোগাযোগের সংযোগ স্থলও। তাই বিশেষ গুরুত্ব দিয়েই উন্নয়ন করা হচ্ছে গৌরীপুরে।
এরই অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর উদ্যোগে গৌরীপুর পশ্চিম বাজার সড়কের সংস্কার শুরুর মাত্র একসপ্তাহের মধ্যেই প্রথম ধাপের ঢালাই সম্পন্ন হয়েছে বুধবার (২৬ জুন ২০১৯। গতিময় এই উন্নয়নে খুশি বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকাবাসী।
এরআগে, গত (১৯ জুন ২০১৯) জনগুরুপত্বপূর্ণ গৌরীপুর পশ্চিম বাজার সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। বর্ষার আগে এই
মেজর মোহাম্মদ আলী (অব.) বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করলেও সেখান থেকেই ভিডিও কল ও মোবাইলে সার্বক্ষণিক মনিটরিং করছেন এই সংস্কার কাজ। তদারকি করছেন সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। মাঠপর্যায়ে সংস্কার কাজ দেখভাল করছেন গৌরীপুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নোমান সরকার এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম সরকার।
স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অধিনে ২২,০০,০০০ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজের অধিনে উক্ত সংস্কার কাজটি সম্পন্ন হচ্ছে।