দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত; গ্রেপ্তার ৮৮, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

।।নিজস্ব প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী চলছে মাদকবিরোধী অভিযান। কুমিল্লার দাউদকান্দিতেও মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছেনি স্থানীয় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার, ভূমি- অরবিন্দ বিশ্বাস প্রদত্ত তথ্য অনুযায়ী ২৫-০৬-২০১৮ পর্যন্ত  গ্রেপ্তার করা হয়েছে ৮৮ জন মাদক ব্যবসায়ীকে। সাজা দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে।

সবশেষ সোমবার বারপাড়া ইউনিয়নের চারিপাড়া বাজার এলাকার মাহমুদুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি, অরবিন্দ বিশ্বাস খোকন মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া সম্প্রতি গ্রেপ্তার হওয়া আরও ১৫ জন মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। ১ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হল-

বেকিনগর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে আমির হোসেন (৫৫), দাউদকান্দির সাহপাড়ার মাসুদ বেপারীর স্ত্রী  মোসা. ডালিয়া বেগম,  বেকিনগরের আবুল কাশেমের ছেলে  মো. জামাল (৩৫),  উত্তর নগররের মনির আকন্দের ছেলে মো. আল আমিন (১৯),  উত্তর নগরের মৃত কেরামত আলীর ছেলে মো. মোস্তফা,  দক্ষিণ মোহাম্মদপুরের  মৃত আমির হোসেনের ছেলে মো. মালু মিয়া, শিবপুরের মৃত ধনু মেম্বারের ছেলে মো. আনিছ খন্দকার (২৮),  সতানন্দীর ফিরোজ মিয়ার ছেলে শাহ আলম,  সাতপাড়ার ফুল মিয়ার ছেলে ওয়াসীম,  দোনারচরের ফিরোজ মিয়ার ছেলে জামান মিয়া, মহিষমারীর মৃত হানিফ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন, লামছরির বাচ্চু মিয়া বেপারীর ছেলে মো. জাহাঙ্গীর,  দাউদকান্দি পৌরসভা কেডিসির মৃত নাজিম উদ্দীনের ছেলে সোহেল (২৪) এবং পৌরসভা কেডিসির মৃত ফজলুল হকের ছেলে মো. সোহাগ (২৫)।

অপরদিকে ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হল-

মো. চান মিয়ার ছেলে মো. ইব্রাহীম, বাহাদুল খোলার আমির হোসেনের ছেলে আবুল বাশার (৩১), বাড়াগাঁওয়ের মৃত আ. রহিমের ছেলে মো. রনি (২৪),  বাড়াগাঁওয়ের আনোয়ার হোসেনের ছেলে মো. মনির,  বলদাখালের মৃত রাজ্জাক মিয়ার ছেলে মো. নাছির (২৮), শায়েস্তানগরের হান্নান ভূঁইয়ার ছেলে মো. রাসেল ভূঁইয়া (২১), চক্রতলার মৃত নাহিদ সরকারের ছেলে মো. জাবেদ সরকার, মুরাদপুরের মো. মোশারফ হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন, রায়পুরের মৃত সাহেব আলীর ছেলে মো. ইব্রাহীম (৩২), স্বল্প পেন্নইয়ের মো. লিটন মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু (২৩), ভুলির পাড়ের কালাইল চন্দ্র সাহার ছেলে নিখিল চন্দ্র সাহা।

এছাড়াও, অনেক মাদক ব্যবসায়ীকে ১ মাস ও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।