মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০১৮: দাউদকান্দিতে আলোচনা সভা ও র‌্যালী

।। নিজস্ব প্রতিনিধি।।

মাদক দ্রব্যের  অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০১৮ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা সভা ও  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  ২৬ জুন ২০ ১৮,  দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা  পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার, (ভূমি) অরবিন্দ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালী বের করা হয়।