||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়ার সহধর্মিনী, নারীনেত্রী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাহমুদা ভূঁইয়ার নির্দেশে , অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মহিলা নেত্রী শেফালী বেগম ও ইয়াসমিন বেগম।
(২১ মে,২০২০ ) দাউদকান্দি পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা শেফালি আহমেদ এবং দাউদকান্দি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর সংরক্ষিত( ৪,৫,৬) ইয়াসমিন বেগম, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ এর সহযোগিতায়, অসহায় দুস্থ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করা লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় শেফালী বেগম বলেন, আমাদের এমপি মহোদয় ও এমপি মহোদয়ের সহধর্মিণীর নির্দেশে, দাউদকান্দি পৌরসভার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের অর্থায়নে কিছু অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম, এতে কিছু মানুষের মুখে হল হাসি ফুটবে।
সাবেক কাউন্সিলর ইয়াসমিন বেগম তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের লাখো কোটি মানুষ কর্মহীন হয়ে আছে,মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে এবং এমপি মহোদয়ের নির্দেশে দাউদকান্দিতে সরকারি-বেসরকারি উদ্যোগে লাখো মানুষের মাঝে মানবিক সহায়তা দেয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র চেষ্টায় এবং এমপি মহোদয়ের সহধর্মিনী মাহমুদ ভূঁইয়া অনুপ্রেরণায় কিছু মানুষের মাঝে ঈদ সামগ্রী দিলাম।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ প্রধান।