দাউদকান্দির প্রতি গ্রামেই সড়ক নির্মাণ করা হয়েছে: সুবিদ আলী ভূঁইয়া

।। নিজস্ব প্রতিনিধি।।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব). সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, দাউদকান্দির প্রতি গ্রামেই সড়ক নির্মাণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার মানুষের আর্থ-সামাজিক চিত্রও বদলে গেছে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি  উপজেলার মোহাম্মদপুরে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ইনশাল্লাহ এবছরেই এলাকায় শতভাগ বিদুৎ সংযোগ দেয়া হবে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ই. আব্দুস সবুর, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ  আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।