।। নিজস্ব প্রতিনিধি।।
করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা এখন লকডাউনে।
এর পরিক্ষিতে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর আহ্বানে বারপাড়া ইউনিয়নের অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৭৫০ জনের মাঝে ইফতার ও খাদ্য পণ্য বিতরণ করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, রোববার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায় ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী বিল্লাল মুন্সীর অর্থায়নে এ খাদ্য ও ইফতার পণ্য বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী নিজের হাতে কর্মহীন ও অসহায় মানুষের হাতে খাদ্য ও ইফতার পণ্য তুলে দেন।
এ সময় মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, দাউদকান্দি উপজেলার একজন কর্মহীন খেটে খাওয়া মানুষও না খেয়ে থাকবে না। সরকারি-বেসরকারিভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে, প্রতিটি মধ্য ও নিম্ন আয়ের পরিবার এবং অসহায়-দুস্থদের মাঝে পর্যায়ক্রমে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে যারা সামাজিক মর্যাদার কারণে ত্রাণ নিতে আসতে পারছে না- তাদের জন্য হেল্পলাইন সেবার মাধ্যমে গোপনে খাদ্য ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।
এ সময় তিনি এই মানবিক সহায়তার জন্য অত্র ইউনিয়নের কৃতি সন্তান বিল্লাল মুন্সীকে আন্তরিক ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) সিনিয়র রিসার্চার এবং বারপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বাশার খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।