দাউদকান্দির বরকোটায় ড.জহির খান বৃত্তি ৯ ডিসেম্বর

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দির ড.জহির খান বৃত্তি ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সচিব এস,এম জাকির হোসেন ভূঁঞা জানান, বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন কতৃক প্রদত্ত ড.জহির খান বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের গঠনতন্ত্র মোতাবেক দাউদকান্দি উপজেলার প্রাথমিক পর্যায়ে ৪র্থ শ্রেনী ও সমমান এবং মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেনী ও সমমান ছাত্র/ছাত্রীদের মধ্যে ২৮টি ড.জহির খান বৃত্তি প্রদানের সিদ্ধান্ত রয়েছে। সে মোতাবেক ২০২৩ইং সালের বৃত্তি প্রদানের লক্ষে নির্দিষ্ট সিলেবাসে আগামী ৯ডিসেম্বর বরকোটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে অধ্যক্ষ-বরকোটা স্কুল এন্ড কলেজ অথবা প্রধান শিক্ষক-বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর রেজিষ্ট্রেশন ফরম পূরন করে জমা দিতে হবে।

Comments (0)
Add Comment