৭ মার্চ ভাষণের স্বীকৃতি উদযাপন: দাউদকান্দিতে আনন্দ শোভাযাত্রা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায়, কুমিল্লার দাউদকান্দিতে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি উদযাপিত হয়েছে।

সরকারিভাবে সারাদেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি উদযাপন করা হয়।

 

ছবি : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দি উপজেলা প্রশাসন

শনিবার সকাল ১০ টায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য এ শোভাযাত্রা। এতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল – আমিন, দাউদকান্দি পৌরমেয়র নাসিম ইউসুফ সেঈন, দাউদকান্দি উপজেলা।

ছবি : আনন্দ শোভাযাত্রায় দাউদকান্দির  বীর মুক্তিযোদ্ধারা

 

মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা, দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ছবি : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

 

এর আগে, সকাল ৮:০০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।