দাউদকান্দিতে প্রতিবন্ধী যুবকের পাশে ছাত্রলীগ নেতা বাবু

||শাহিন আহমেদ|| কুমিল্লার দাউদকান্দিতে প্রতিবন্ধী যুবকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল সরকার বাবু। সোমবার (২৪ আগস্ট,২০২০) দাউদকান্দি পৌরসভার, দক্ষিণ সতানন্দি গ্রামের নিবাসী ফালু মিয়ার ছোটভাই প্রতিবন্ধী যুবক মাসুমকে ৩০,০০০ টাকা নগদ অনুদান দেয়া হয়েছে।

উল্লেখ্য,গত এক সপ্তাহ আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন স্থানে মোটরবাইকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়।এতে প্রতিবন্ধী যুবক মাসুমের কোমর ও পায়ের হাড় ভেঙ্গে যায়꫰ পরবর্তীতে দুর্ঘটনাকারী গাড়ির মালিকের সাথে মালিকের সাথে মাসুমের যাবতীয় চিকিৎসার খরচের জন্য, বাবদ নগদ বিশ হাজার টাকা আদায় ও দাউদকান্দি পৌরসভার বলদাখালের গ্রীন সিএনজি সমিতির উদ্যোগে, সিএনজি ষ্টেশন থেকে ১০,০০০ টাকা অনুদান প্রদান করেন , মানবিক ছাত্রলীগ নেতা মোঃ রবিউল সরকার বাবু।
প্রতিবন্ধী যুবক মাসুম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে প্রতিবন্ধী হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়।আর্থিক অবস্থা খারাপ হয় সংসার চালাতে কষ্ট হয় সেখানে চিকিৎসা কথা চিন্তা করা দুষ্কর। এই অবস্থায় ছাত্রলীগ নেতা রবিউল সরকার বাবুরহাট থেকে এতগুলো টাকা অনুদান পাওয়ায় উন্নত চিকিৎসা করাতে পারবে বলে সে আবেগাপ্লুত হয়ে পড়ে।
ছাত্রলীগ নেতা মোঃ রবিউল সরকার বাবু বলেন,বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ এর একজন সামান্য কর্মী হিসেবে দাউদকান্দির অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ। সবসময় চেষ্টা করি মাননীয় এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর সুমন ভাইয়ের নির্দেশে, সব সময় ছাত্রদেরও অসহায় মানুষের পাশে থাকার সেবাব্রত হয়ে কাজ করার।

Comments (0)
Add Comment