||নিজস্ব প্রতিনিধি|| চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসিকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান।
সোমবার (২৪ আগস্ট) রাতে চট্টগ্রামের প্রবেশদ্বার কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায়, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ স্বস্ত্রীক চট্টগ্রাম যাওয়ার পথে তাকে এ ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা যুবলীগ নেতা ও ইতালি প্রবাসী মোমেন খান, মালদ্বীপ প্রবাসী আব্দুল হালিম ও অন্যান্য নেতৃবৃন্দ।