কাউন্সিলরদের ভোটে উপজেলা ছাত্রলীগের সাধারণ স. হয়েছিলেন সালাউদ্দিন সরকার

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২৫ আগস্ট ২০১৯) দুপুর ২.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। ২৬ আগস্ট সোমবার বাদ যোহর গৌরীপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

সালাউদ্দিন সরকার বেশ কিছু দিন ধরে নিউমোনিয়া রোগে ভোগছিলেন। অবস্থার অবনতি হলে সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। তাঁর বাবার নাম শাহজালাল সরকার। বাড়ি দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের ভুলির পাড় গ্রামে।

সালাউদ্দিন সরকার ৫ সেপ্টেম্বর ২০১৫, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের ইতিহাসে সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে কাউন্সিলরদের “সরাসরি ভোটে” সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  এরপর অসুস্থ্য হওয়ার আগপর্যন্ত সাফল্যের সঙ্গেই দায়িত্বপালন করছিলেন। একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তাঁর অনবদ্য ভূমিকা ছিল।

সালাউদ্দিন সরকারের অকাল মৃত্যুতে স্থানীয় ছাত্রলীগসহ রাজনৈতিক নেতা নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়নসহ দাউদকান্দি-মেঘনার সকল নেতা কর্মী।

Comments (0)
Add Comment